ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মার্কিন প্রতিরক্ষা বিলেও ট্রাম্পের ভেটো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 2:36 PM

মার্কিন প্রতিরক্ষা বিলেও ট্রাম্পের ভেটো

মার্কিন প্রতিরক্ষা বিলেও ট্রাম্পের ভেটো

এবারে মার্কিন প্রতিরক্ষা বিলেও ভেটো দিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসে ৭৪০ বিলিয়ন ডলারের একটি মার্কিন প্রতিরক্ষা বিল বিপুল ভোটে কংগ্রেসে অনুমোদিত হয়। তবে এক্ষেত্রে বিরোধী অবস্থানে রয়েছেন ট্রাম্প।

বিলটি চীন ও রাশিয়ার জন্য সুসংবাদ উল্লেখ করে, বিলটিকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিলটিতে আফগানিস্তান ও ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এই ব্যাপারটিতেই মূল অসম্মতি জানিয়েছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সঙ্গে একমত নন রিপাবলিকান সিনেটররাও। অধিকাংশ আমেরিকানই বিলটিকে সময়ের গুরুত্বপূর্ণ বিল বলে মনে করছেন।  

নিয়ম অনুসারে, কংগ্রেসের উত্থাপিত কোন বিল প্রেসিডেন্টের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রেসিডেন্ট অনুমোদন না দিলে বিলটি পুনরায় কংগ্রেসের কাছে ফেরত চলে যায়। সেক্ষেত্রে, পার্লামেন্টের দুই কক্ষে বিলটি দুই-তৃতীয়াংশ ভোট পেলে প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তা আইন হয়ে যায়।

তবে, যদি কংগ্রেস ট্রাম্পের এই ভেটো দেওয়ার ব্যাপারটিতে সমর্থন প্রদান করে তবে, মার্কিন ইতিহাসে বিগত ৬০ বছরের ভেতর এটিই প্রথম বিল যা অনুমোদন পাবে না।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status