ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরাইলকে স্বীকৃতি দিতে চাপ নেই: পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 8:03 PM

ইসরাইলকে স্বীকৃতি দিতে চাপ নেই: পাকিস্তান

ইসরাইলকে স্বীকৃতি দিতে চাপ নেই: পাকিস্তান

ইসরাইলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের ওপর কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশি। সোমবার (২১ ডিসেম্বর) মূলতানে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
 
সম্প্রতি সংযুক্ত আরব-আমিরাত সফরকালে ইসরাইল ইস্যুতে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করেছেন বলেও জানান কুরেইশি। যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিন ইস্যুর কোনো সমাধান না হচ্ছে, ততক্ষণ ইসলামাবাদ তেল আবিবের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা স্বীকৃতি দেবে না।

পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান কি চায় তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে ইসলামাবাদ। আমিরাতে কাশ্মীর এবং আফগান সঙ্কট নিয়েও আলোচনা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা গোপনে ইসরাইল সফর করছেন বলে সম্প্রতি খবর ছড়ায় জেরুজালেম পোস্টসহ বেশ কয়েকটি প্রভাবশালী ইসরাইলি গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইসরাইলের সঙ্গে গোপনে সম্পর্ক স্থাপন করছে পাকিস্তান।

এমন খবরের পরই চারদিকে গুঞ্জনের ডালপালা মেলে। বিশ্লেষকরা মনে করেন, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার তালিকায় পরবর্তী দেশ পাকিস্তানই হতে যাচ্ছে। যদিও এমন খবর ভিত্তিহীন এবং ভুয়া গণমাধ্যমের সৃষ্টি বলে উড়িয়ে দেয় ইসলামাবাদ।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status