ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফসলি জমিতে সেই কৃষক কাদিরকে সম্মননা প্রদান
তাপস কর
প্রকাশ: Monday, 21 December, 2020, 7:59 PM

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফসলি জমিতে সেই কৃষক কাদিরকে সম্মননা প্রদান

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফসলি জমিতে সেই কৃষক কাদিরকে সম্মননা প্রদান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফসলি জমিতে সেই কৃষক কাদিরকে সন্মাননা প্রদান। কৃষক কাদিরের ফসলি জমিতে শাখ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি একে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে সংবাদটি ভাইরাল হওয়ার উপজেলা প্রশাসন,জেলাপ্রশান সহ জনপ্রতিনিধি, সংসদ সদস‍্য সহ সর্বস্থরের জনসাধারন,ও প্রশাসন কৃষক কাদিরএর শিল্পকর্ম দেখে যান ও আর্থিক ভাবে সহযোগিতা করেন। এই কাজে মুজিববর্ষ ও বিজয়ের মাসে কৃষক আব্দুল কাদির তার ফসলি জমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মননা প্রদান করা হয়েছে।

কৃষক আব্দুল কাদির তার জমিতে সরিষা ও লাল শাক দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জাতীয় স্মৃতি সৌধ, শাপলা ফুল, নৌকা , মুজিব শত বর্ষের শিল্প কর্ম এঁকে দৃষ্টান্ত স্থাপন করায় এ সম্মাননা প্রদান করা হয়।

আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষক আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ,ইউপি চেয়ারম্যান আবু হানিফা, জুবের আলম কবীর রুপক,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক প্রমুখ।

অনুষ্ঠানে কৃষক কাদিরকে এমপির পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status