|
খবর এলো আজ ডাকাতি হবে, অতঃপর...
নতুন সময় প্রতিবেদক
|
![]() খবর এলো আজ ডাকাতি হবে, অতঃপর এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে এলাকার মানুষদের সর্তক থাকার জন্য বলা হলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা তাদের এলাকার মসজিদগুলোতে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বলেন। মসজিদগুলোতে মাইকিং হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয়টি ব্যাপক চাউর হলে মধ্যরাতে ডাকাত আতঙ্কে মানুষ একত্র হয়ে রাত জেগে বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন এমনটি খবর পাওয়া যায়। কুলাউড়া থানা সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরের লস্করপুর গ্রামের বাসিন্দা, ধনাঢ্য ও প্রথম শ্রেণীর ঠিকাদার মো. মুহিবুর রহমান কোকিলের বাড়িতে প্রবেশ করে একদল মুখোশ পড়া ডাকাত। এসময় চতুর্দিকে মসজিদের মাইকিংয়ের খবর শুনে ডাকাতরা দ্রুত বাড়ি ত্যাগ করে। এ ব্যাপারে মুহিবুর রহমান কোকিল বলেন, আমি প্রতিদিন আমার কাজ শেষে রাত ১২টার মধ্যে বাড়ি ফিরি। রবিবার আমার জরুরি কাজ থাকায় রাত ২টায় বাড়ি ফিরলে আমার বাড়ির কাজের লোক সুমন আমাকে জানায়, মধ্যরাতে মুখোশ পড়া কিছু লোক বাড়িতে প্রবেশ করে দরজা ধাক্কাতে থাকে। এসময় চারদিকে মসজিদের মাইকিং শুনে লোকগুলো আমার বাড়ি ত্যাগ করে পালিয়ে যায়। কুলাউড়া থানা প্রশাসন দ্রুত উদ্যোগ নেওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে আমি বেঁচে যাই। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার্স ইনর্চাজ বিনয় ভূষণ রায় সোমবার রাত সাড়ে আটটায় মুঠোফোনে এই প্রতিবেদকে বলেন, আমাদের কাছে ডাকাতির তথ্য আসায় আমরা সকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়ে সতর্ক থাকতে বললে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ডাকাতদের আমরা রুখতে পেরেছি। এছাড়া প্রতিটি ইউনিয়নে বাড়িয়ে দেয়া হয়েছে পুলিশি টহল এবং প্রতিটি এলাকায় জনসাধারণকে কোনো সন্দেহজনক কিছু দেখলে বা সন্দেহ হলে তাৎক্ষণিক থানা পুলিশকে জানাতে ও জরুরি প্রয়োজনে ফোন করে পুলিশের সহায়তা নিতে অনুরোধ জানানো হয়েছে। সম্পাদনায়: খালেদ সুজন |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
