ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শুটিংয়ে উন্মুক্ত বেবি বাম্প, কারিনার ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 11:06 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 15 December, 2020, 11:08 AM

শুটিংয়ে উন্মুক্ত বেবি বাম্প, কারিনার ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

শুটিংয়ে উন্মুক্ত বেবি বাম্প, কারিনার ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

করোনা মহামারীর মাঝেই হয়েছেন অন্তঃসত্ত্বা। তাই বলে বিশ্রামে চলে যাননি। কখনও স্বামী-সন্তান নিয়ে চলে যাচ্ছেন বেড়াতে। কখনও আবার শুটিংয়ে। এভাবেই আমির খানের সঙ্গে ‘লাল সিং চড্ডা’ ছবির শুটিং শেষ করেছেন। তবে এবার এক বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে ভাইরাল হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর।

উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েই চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

উন্মুক্ত বেবি বাম্পের ছবি সোমবার ইনস্টাগ্রামে দিয়েছেন কারিনা নিজেই। ক্যাপশন ছিল ‘সেটে আমরা দুইজন’।

বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পিউমা’র জন্য এই বিজ্ঞাপনটির শুটিং করছেন করিনা। পরনে ওয়ার্ক আউটের পোশাক। তাতেই বেবি বাম্প ক্যামেরার সামনে উন্মুক্ত হয়েছে। আর তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারকাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

২০১২ সালে পাতৌদির নবাব পরিবারের বধূ হিসেবে পা রেখেছিলেন করিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়া রীতিমতো তারকা তকমা পেয়েছে তৈমুর। তাঁর হাসি, খেলা, মা-বাবার সঙ্গে মিলে খেলা করা সবই সংবাদ হয়েছে একাধিকবার।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status