গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মঞ্জুর আলী (৫২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে ওই বন্দীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুর রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা মৃত আজুদ্দীন সরকারের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে মঞ্জুর আলী এই কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নং- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার আবু সায়েম।
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরের লস্করপুর গ্রামের বাসিন্দা, ধনাঢ্য ও প্রথম শ্রেণীর ঠিকাদার মো. মুহিবুর রহমান কোকিলের বাড়িতে প্রবেশ করে একদল মুখোশ পড়া ডাকাত। এসময় চতুর্দিকে মসজিদের মাইকিংয়ের খবর শুনে ডাকাতরা দ্রুত বাড়ি ত্যাগ করে।
এ ব্যাপারে মুহিবুর রহমান কোকিল বলেন, আমি প্রতিদিন আমার কাজ শেষে রাত ১২টার মধ্যে বাড়ি ফিরি। রবিবার আমার জরুরি কাজ থাকায় রাত ২টায় বাড়ি ফিরলে আমার বাড়ির কাজের লোক সুমন আমাকে জানায়, মধ্যরাতে মুখোশ পড়া কিছু লোক বাড়িতে প্রবেশ করে দরজা ধাক্কাতে থাকে। এসময় চারদিকে মসজিদের মাইকিং শুনে লোকগুলো আমার বাড়ি ত্যাগ করে পালিয়ে যায়। কুলাউড়া থানা প্রশাসন দ্রুত উদ্যোগ নেওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে আমি বেঁচে যাই।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার্স ইনর্চাজ বিনয় ভূষণ রায় সোমবার রাত সাড়ে আটটায় মুঠোফোনে এই প্রতিবেদকে বলেন, আমাদের কাছে ডাকাতির তথ্য আসায় আমরা সকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়ে সতর্ক থাকতে বললে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ডাকাতদের আমরা রুখতে পেরেছি। এছাড়া প্রতিটি ইউনিয়নে বাড়িয়ে দেয়া হয়েছে পুলিশি টহল এবং প্রতিটি এলাকায় জনসাধারণকে কোনো সন্দেহজনক কিছু দেখলে বা সন্দেহ হলে তাৎক্ষণিক থানা পুলিশকে জানাতে ও জরুরি প্রয়োজনে ফোন করে পুলিশের সহায়তা নিতে অনুরোধ জানানো হয়েছে।