|
প্ল্যাটফর্মে ঘুমন্ত মানুষকে গরম কাপড়ে জড়ালেন আকরাম
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্ল্যাটফর্মে ঘুমন্ত মানুষকে গরম কাপড়ে জড়ালেন আকরাম আকরাম হোসেন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্ৰামের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১২টা। শ্রীপুর রেলস্টেশনে তখন সুনসান নিরবতা। শত শত মানুষ প্ল্যাটফর্মে ঘুমাচ্ছে। এমন সময় কার্টন ভর্তি শীতের কাপড় নিয়ে স্টেশনে হাজির হলেন আকরাম। ঘুমিয়ে থাকা প্রতিটি মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। শিশুদের জন্য ছিল সোয়েটার। নারী-পুরুষ, বৃদ্ধদের জন্য ছিল কম্বল। সে রাতে অন্তত ৩০০ মানুষকে শীতের কাপড় উপহার দিয়েছেন তরুণ ব্যবসায়ী আকরাম। আকরাম হোসেন বলেন, মানুষের জন্য তো মানুষকেই মানবিক হতে হবে। এই কনকনে শীতে রেলস্টেশনসহ বিভিন্ন খোলা স্থানে প্রচুর মানুষ শীতের কাপড় ছাড়াই রাত কাটায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নৈতিকতাবোধ থেকেই রাতে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সম্পাদনায়: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
