ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
অক্সিজেন না পেয়ে হাসপাতালেই মারা গেল শিশুটি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 9:52 AM

অক্সিজেন না পেয়ে হাসপাতালেই মারা গেল শিশুটি

অক্সিজেন না পেয়ে হাসপাতালেই মারা গেল শিশুটি

ঠাকুরগাঁও সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসক ও নার্সদের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার দাবি স্বজনদের।

রোববার সকালে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের আশ্রমপাড়ার বাসিন্দা ফয়সাল মাহমুদের মেয়ে সামাইয়া ফালার শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে শিশুটিকে অক্সিজেন দেয়ার জন্য নার্স ও চিকিৎসকদের বারবার অনুরোধ করা হলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ স্বজনদের।

শিশুটির মা বলেন, আমার বাচ্চার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। বারবার অনুরোধ করার পর একজন এসে বলে অক্সিজেন নাই। আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। আমার বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গেছে।

শিশুটির বাবা বলেন, বাড়িতে বাচ্চা সুস্থই ছিল। মায়ের দুধ খাচ্ছিল। হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলো। এরপর তাকে হাসপাতালে ভর্তি করি। পুরো হাসপাতালে দৌড়াদৌড়ি করেও অক্সিজেন পাই নাই।

রোববার সকালে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন চিকিৎসক।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, সাধ্যমতো আমরা করেছি। আমাদের তো সেন্ট্রাল অক্সিজেন নাই যে অক্সিজেন সঙ্গে থাকবে। আমাদের আর কিছু করার ছিল না।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status