ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সিট ছেড়ে বিমানের পাখায় চড়ে বসলো যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 10:55 PM

সিট ছেড়ে বিমানের পাখায় চড়ে বসলো যুবক

সিট ছেড়ে বিমানের পাখায় চড়ে বসলো যুবক

বিমানবন্দর থেকে উড়ার প্রস্তুতি নেবার সময় একটি বিমানের ডানাতে উঠে পড়ার কারণে এক যুবককে আটক করা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস এয়ারপোর্টে এ ঘটনা ঘটে।

সিএনএন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস বিমানবন্দর থেকে আলাস্কা এয়ারলাইন্সের ১৩৬৭ নম্বর ফ্লাইটের বোয়িং ৭৩৭’এস বিমানটি লাস ভেগাস থেকে পোর্টল্যান্ডে যাওয়ার জন্য ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময়ই এক যুবক বিমানটির পাখায় উঠে পড়েন। পাইলট হঠাৎ খেয়াল করেন ওই ব্যক্তি রানওয়ে ধরে বিমানের দিকে এগিয়ে আসছেন। তিনি সঙ্গে সঙ্গেই কন্ট্রোল টাওয়ারে এ ঘটনা জানান। পরবর্তীতে পুলিশ সেই ব্যক্তিকে আটক করেছে।

এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বিমানের পাখায় বসে আছেন আবার উঠে হাঁটাহাঁটি করছেন। এরপর তিনি তার জুতা ও মোজা খুলে ফেলে পাখার বাঁকানো অংশের উপর উঠার চেষ্টা করেন। তখন পুলিশ এসে তাকে ধরতে গেলে তিনি উইংলেট থেকে নেমে মেঝেতে পড়ে যান।

বিমানবন্দরের মুখপাত্র জো র‍্যাচেল জানান, পুলিশ তাকে আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেবায় পাঠিয়েছে।

উল্লেখ্য, এ ঘটনার পর বিমানটি পরীক্ষা করে দেখার জন্য ফেরত পাঠানো হয়। ফ্লাইটের সময় দুপুর ১২টা ৩০ মিনিট এ থাকলেও দেরির কারণে বিমানবন্দর ত্যাগ করতে বিমানটির বিকেল ৪টা ৪০ মিনিট বেজে যায়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status