ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
১৯ ডিসেম্বরের পরিবর্তে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 10:42 PM

১৯ ডিসেম্বরের পরিবর্তে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

১৯ ডিসেম্বরের পরিবর্তে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’র ৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন -২০২০ এর ধারা ৭(ঝ) ব্যত্যয় ঘটিয়ে জামুকার অনুমোদনহীন শুধুমাত্র বেসামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১৯ ডিসেম্বরের পরিবর্তে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

কোন বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরণের প্রমাণকে অন্তর্ভুক্ত থাকলে, তিনি যাচাই-বাছাইয়ের আওতাবর্হিভূত থাকবেন।

এ ধরণের কোন বীর মুক্তিযোদ্ধার নাম ভুলক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা জামুকার ওয়েবসাইটে যাচাই-বাছাইযোগ্য তালিকায় প্রকাশিত হয়ে থাকলে, তালিকা হতে নাম বাদ দেয়ার জন্য উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে/ মহানগরের ক্ষেত্রে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। সূত্র: বাসস

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status