ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনা নেগেটিভ তামিম, স্বস্তিতে বরিশাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 11:05 PM

করোনা নেগেটিভ তামিম, স্বস্তিতে বরিশাল

করোনা নেগেটিভ তামিম, স্বস্তিতে বরিশাল

করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের অধিনায়ক ও জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। এতে স্বস্তি ফিরেছে ফরচুন বরিশাল শিবিরে। প্লে-অফ ম্যাচে তামিমকে পাওয়ার আশায় বুক বেধেছে পুরো দল।

শনিবার রাতে অসুস্থ বোধ করায় করোনা উপসর্গ দেখা দেওয়ায় রোববার করোনা টেস্ট করান তিনি। রাতে আসা রিপোর্টে জানা গেছে, কোভিড-১৯ নেগেটিভ শনাক্ত হয়েছেন তামিম।

শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্যাটিং শেষে ড্রেসিং রুমে ফিরে দুর্বল হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক টিম হোটেলে পাঠিয়ে দেন চিকিৎসকরা। করোনা উপসর্গ থাকায়, তাকে হোটেলে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজেও একই তথ্য জানিয়েছেন তামিম ইকবাল।

রোববার সব ধরনের টেস্ট করা হয়েছে তামিমের। প্রাথমিকভাবে করোনা টেস্টে নেগেটিভ এসেছে তার। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর রাউন্ডে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে তামিম খেলতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status