ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
স্বামী-সন্তানসহ করোনায় আক্রান্ত অভিনেত্রী ঈশিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 11:14 PM

স্বামী-সন্তানসহ করোনায় আক্রান্ত অভিনেত্রী ঈশিকা

স্বামী-সন্তানসহ করোনায় আক্রান্ত অভিনেত্রী ঈশিকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান। শুধু তাই নয়, এ অভিনেত্রীর স্বামী কায়সার খান ও ছোট ছেলে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঈশিকা।

গত ১০ ডিসেম্বর ঈশিকা জানান, করোনায় আক্রান্ত হওয়ার বেশকিছু উপসর্গ দেখা দিয়েছে। তারপরই মূলত সেলফ আইসোলেশনে চলে যান এই দম্পতি। পরে নিশ্চিত হওয়ার জন্য কোভিড-১৯ পরীক্ষার নমুনা জমা দেন।

ঈশিকা খান বলেন, আমি ও আমার স্বামীর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ভাগ্যক্রমে আমাদের দুই সন্তানের ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শক্রমে সমস্ত নিয়ম মেনে চলছি এবং আমরা দুজনেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

তবে রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশিকা গনমাধ্যমকে জানান, তার ছোট ছেলেরও কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ অভিনেত্রী বলেন, প্রথমে ভেবেছিলাম বড় ছেলের যেহেতু করোনার ফল নেগেটিভ আসছে, তাহলে ছোট ছেলেরও নেগেটিভ আসবে। কিন্তু তা হয়নি। বরং ছোট ছেলের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এখন আমি, আমার স্বামী ও ছোট ছেলে করোনায় আক্রান্ত।  

২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও প্রশংসিত ঈশিকা খান। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালবাসার চতুষ্কোণ’।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status