ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
লন্ডন থেকে বাংলা ভাষার 'রূপসী বাংলা টিভি'র যাত্রা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 12:52 PM

লন্ডন থেকে বাংলা ভাষার 'রূপসী বাংলা টিভি'র যাত্রা শুরু

লন্ডন থেকে বাংলা ভাষার 'রূপসী বাংলা টিভি'র যাত্রা শুরু

প্রবাস জুড়ে বাংলা লন্ডনের নতুন বাংলা টিভি চ্যানেল ‘রূপসী বাংলা টিভি’র পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে। ইতিমধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে পরীক্ষামূলক সম্প্রচার সফল হয়েছে। লন্ডনসহ যুক্তরাজ্যের অন্যান্য প্রদেশে ব্যবহৃত আইপি বক্স এ রূপসী বাংলা টিভি এর সংযোগ দেওয়া হয়েছে।

রূপসী বাংলা টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক সম্প্রচার চলাকালীন রূপসী বাংলা টিভির নিজস্ব প্রামাণ্যচিত্র এবং সংগৃহীত নাটক, সংগীতানুষ্ঠান, বাংলা ছায়াছবিসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। শিগগিরই লন্ডন এবং ইউরোপে তৈরি ও ধারণকৃত রূপসী বাংলা টিভির নিজস্ব অনুষ্ঠানসমূহ সম্প্রচার শুরু হবে।

রূপসী বাংলা টিভি কর্তৃপক্ষ বলেছে, এই শুভযাত্রায় দর্শকরাই হবেন তাদের প্রধান অনুপ্রেরণা। দর্শকদের  মূল্যবান মতামত, পরামর্শ ও সমালোচনা রূপসী বাংলা টিভি’র সকল অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে।

প্রসঙ্গত, আইপি বক্সের  মাধ্যমে যে কোনো স্থান থেকে রূপসী বাংলা টিভির অনুষ্ঠানামালা দেখা যাবে।  যেখানে আইপি বক্স নাই সেক্ষেত্রে নিজস্ব ওয়েব এ অনুষ্ঠানা দেখা যাবে।

আগ্রহীরা সংগীত, নাটক, কবিতা, সাহিত্য, প্রামাণ্যচিত্র, বিনোদন, মানুষ ও তার জীবন, প্রাণী-বৃক্ষ-পরিবেশ, স্বাস্থ্য অথবা নিজেদের পছন্দের কোন বিষয়ের ওপর অনুষ্ঠান রূপসী বাংলা টিভি’তে পাঠাতে পারেন। যে কোনো যোগাযোগের ইমেইল ঠিকানা  rupashibanglauk@gmail.com।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status