ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গায়ে বোরকা কানে দুল, নদীতে ভাসছে লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 6:11 PM

গায়ে বোরকা কানে দুল, নদীতে ভাসছে লাশ

গায়ে বোরকা কানে দুল, নদীতে ভাসছে লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর তীর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের উত্তর দাসকান্দি গ্রামের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, মেঘনা নদীর তীরে লাশটি ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি তদন্ত রহুল আমিন বলেন, উদ্ধার হওয়া লাশের শরীরে প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আশপাশের গ্রামের লোকজন লাশটি শনাক্ত করতে পারেনি। উজানের স্রোতে ভেসে লাশটি এখানে এসেছে।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া নারীর গায়ে বোরকা ও কানে সোনার দুল আছে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status