ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 6:08 PM

জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামে। তিনি মৃত সৈয়দুর রহমানের ছেলে।

জামালপুর জেলা কারাগারের চিকিৎসক মাহাবুব হাসান বাপ্পাী জানিয়েছেন, টাকা আত্মসাতের মামলার এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আমজাদ হোসেন বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন। তাকে সকালে চিকিৎসা দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে আবারও বুকের ব্যথা অনুভব করলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করে।

তিনি বলেন, আমজাদ হোসেন বয়স্ক ছিলেন। সকালে তিনি বাড়িতে তার পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। তার মায়ের অসুস্থতার খবরে হয়তো হার্ট অ্যাটাক করেছেন। লাশ ময়নাতদন্ত করার পর মৃত্যু কারণ জানা যাবে।

উল্লেখ্য, আমজাদ হোসেন টাকা আত্মসাতের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত আগস্ট মাস থেকে কারাগারে ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status