ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফাস্ট বেঞ্চে বসা নিয়ে লাশ হলো স্কুলছাত্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:56 PM

ফাস্ট বেঞ্চে বসা নিয়ে লাশ হলো স্কুলছাত্র

ফাস্ট বেঞ্চে বসা নিয়ে লাশ হলো স্কুলছাত্র

নরসিংদীর রায়পুরায় ফাস্ট বেঞ্চে বসা নিয়ে সহপাঠীর মারধরে মো. শুভ মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুভ রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. লায়েছ মিয়ার ছেলে ও নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, ২৮ নভেম্বর স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে যায় শুভ। ওই সময় ফাস্ট বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুভকে মারধর করে দুই সহপাঠী রিফাত প্রধান ও মোজাম্মেল। এ নিয়ে শুভ ক্লাস শিক্ষকের কাছে বিচার দেয়। এরপর শিক্ষক তাদের শাস্তি দেন।

এরই জেরে স্কুল প্রাঙ্গনে ৮-১০ জন মিলে শুভর মাথা দেয়ালের সঙ্গে ঠেকিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শুভ।

স্বজনরা প্রথমে শুভকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, স্কুলছাত্রের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো থানায় মামলা করেননি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status