ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামী হত্যায় স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:54 PM

স্বামী হত্যায় স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

স্বামী হত্যায় স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির গুইমারায় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী রাবেয়া বেগমসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাইফুল ইসলাম, মো. ফিরোজ, আবুল কালাম ও আবুল আসাদ ওরফে মিঠু। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু ছাড়া সবাই কারাগারে রয়েছে।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জেলার গুইমারা উপজেলার রবীন্দ্র কার্বারী পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। স্ত্রী রাবেয়া বেগম পরকীয়ার জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটিয়া খুনি দিয়ে স্বামী মমিনুলকে হত্যা করে। একই বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়। রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status