ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ে নিয়ে একটা কথাও বলব না: শ্রাবন্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:43 PM

বিয়ে নিয়ে একটা কথাও বলব না: শ্রাবন্তী

বিয়ে নিয়ে একটা কথাও বলব না: শ্রাবন্তী

শ্রাবন্তীকে নিয়ে কদিন ধরে ভারতের বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হচ্ছে। বলা হচ্ছে– রোশানের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে টিকছে না। দুজন আলাদা ছাদের নিচে বাস করছেন। শিগগিরই বিচ্ছেদের ঘোষণা দিতে যাচ্ছেন এই টালিউড নায়িকা।

এসবে অনেকটাই বিরক্ত শ্রাবন্তী। তিনি বিয়ে ও সম্পর্ক নিয়ে কোনো কথা বলতে নারাজ। প্রত্যয়ী শ্রাবন্তী এখন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে চাইছেন।

পরিবার নিয়ে প্রশ্ন করতেই শ্রাবন্তী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে। এরা তো কাউকে ছাড়ে না! যাদের কাজ নেই তারা পড়ছে এসব গসিপ। দেখুন, এই সময় কেউ এ ধরনের খবর করে যদি পয়সা পায় পাক। আমি আমার সম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলব না। প্লিজ! জানতে চাইবেন না!’ খবর: আনন্দবাজারের

শ্রাবন্তী উল্টে প্রশ্ন করে বলেন, ‘ওঠানামা কোন মানুষের জীবনে নেই বলুন তো! সেলিব্রেটি হলে সেটি নিয়ে শুধু চর্চাই নয়, বিষয়টি কুরুচিকর হয়ে যায়। এই মানসিকতা শুধু খারাপ নয়, অন্যায়!’

কাজ নিয়ে শ্রাবন্তী জানান, সোহমের সঙ্গে জুটি বেঁধে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘ইনটিউশন’-এ কাজ করে তিনি খুশি। এ ধরনের কনটেন্টনির্ভর চিত্রনাট্যে অভিনয়ের সুযোগ পেলে মিস করবেন না।

সমালোচকদের উদ্দেশে এ নায়িকা বলেন, যখন গুছিয়ে সংসার করার কথা তখন সংসার করেছি, আবার যখন কাজ করার কথা, তখন কাজ করেছি। বছরে ছ’টা ছবি করলেই এক নম্বর হওয়া যাবে, এমন কোনো গ্যারান্টি আছে?  


সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status