ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এবারও খল অভিনেতা জাহিদ হাসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:38 PM

এবারও খল অভিনেতা জাহিদ হাসান

এবারও খল অভিনেতা জাহিদ হাসান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য এবার ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ প্রদানের ঘোষণা করেছে সরকার।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’-এ খল অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। ‘সাপলুডু’র ছবিতে খল চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। এর আগে, ২০১৭ সালের ছবি ‘হালদা’র জন্যও একই বিভাগে পুরস্কার জিতেছিলেন এই অভিনেতা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জাহিদ হাসান।

আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে আরও জানানো হয়, এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়া’। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান আর শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা ও সুচন্দা।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নারগিস আকতার। এবার সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী, সেরা গায়ক মৃণাল কান্তি দাস আর সেরা গায়িকা মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে চূড়ান্ত করা হয়েছে।

শিগগিরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status