ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
১৮ ঘণ্টা অন্ধকার থাকবে রংপুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:37 PM

১৮ ঘণ্টা অন্ধকার থাকবে রংপুর

১৮ ঘণ্টা অন্ধকার থাকবে রংপুর

রংপুরসহ আশপাশের জেলাগুলোতে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সংস্কার কাজের জন্য ১৩২/৩৩ কেভি গ্রিডের সঞ্চালন লাইন বন্ধ থাকবে শুক্র ও শনিবার। এ জন্য দুই দিনই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেসকো-২ (বিক্রয় ও বিতরণ বিভাগ) এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রংপুর ও এর আশেপাশের অঞ্চলে আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইদিন ৯ ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। ওই সময়ে রংপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বাস কন্ডাকটর ও বাস পিটি পরিবর্তন কাজের অবশিষ্ট কাজ করা হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status