ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কবে বিয়ে করছেন? জবাবে যা বললেন ঋতাভরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:47 PM

কবে বিয়ে করছেন? জবাবে যা বললেন ঋতাভরী

কবে বিয়ে করছেন? জবাবে যা বললেন ঋতাভরী

টলিউডে এখন বিয়ের ধূম পড়েছে। বলা চলে টলিপাড়ায় এখন বিয়ের মৌসুম চলছে। অনির্বাণের পর সাত পাকে ঘুরতে চলেছেন গৌরব-দেবলীনা, নীল-তৃণারাও। এমনকি অঙ্কুশও যে খুব শীঘ্রই শুভ কাজ সারবেন, সে কথা নিজেই আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন।

এদের সঙ্গেই এই শীতে কি বাজবে ঋতাভরীর বিয়ের সানাই? ভাবছেন, হঠাৎ এই প্রশ্ন কেন! ডিসেম্বরের সাত সকালে ঋতাভরী নিজেই উস্কে দিলেন জল্পনা। ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে গল্প করার জন্য লাইভে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই আবার মুখোমুখি সেই বহুশ্রুত প্রশ্নের, ‘কবে বিয়ে করছেন ঋতাভরী?’

এড়িয়ে যাওয়ার পাত্রী তিনি নন। হাসিমুখেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উত্তর দিলেন অভিনেত্রী। সাসপেন্স বজায় রেখেই বললেন, ‘সেটা তো এখন বলা যাবে না’। অর্থাৎ বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেই ‘গোপন কথা’ এখনো গোপনেই রাখতে চান ঋতাভরী।

এরপরেও আরো অনেক প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। তার পড়াশোনা থেকে শুরু করে প্রিয় খাবার, একে একে তাকে নিয়ে অনুরাগীদের সব কৌতূহল মেটান ঋতাভরী। অভিনেত্রী জানান, যাদবপুর থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস থেকে তিনি বর্তমানে পড়াশোনা করছেন। পাশাপাশি নিজেই ইউটিউব চ্যানেল নিয়েও কথা বলেন ঋতাভরী।

এই লাইভের শেষের দিকে ঋতাভরী জানান, খুব শীঘ্রই তার প্রোডাকশন থেকে দু’টি গান মুক্তি পাবে। এই প্রথম হিন্দিতে গান গেয়েছেন বলে নিজের ফেসবুক পেজে জানিয়েছেন অভিনেত্রী।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status