ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন থাই প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 2:48 PM

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন থাই প্রধানমন্ত্রী

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের চলমান বিক্ষোভের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের আইন প্রয়োগ করা হবে। যখন থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ ও প্রচণ্ড ক্ষমতাধর রাজতন্ত্রের সংস্কারের দাবিতে বিক্ষোভ বাড়ছে তখন প্রায়ুত ওচা এই হুমকি দিলেন।

বৃহস্পতিবার তিনি থাই নিরাপত্তা সংস্থাগুলোকে বিক্ষোভকারীদের উপর ব্যাপক ভিত্তিক দমন-পীড়ন চালানোর নির্দেশ দিয়েছেন।

এর একদিন আগে রাজধানী ব্যাঙ্ককে হাজার হাজার মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভ থেকে পুলিশ সদরদপ্তর লক্ষ্য করে ব্যাপক রং ছড়িয়ে দেয়া হয়। বিক্ষোভকারীরা বলছে, পুলিশ যে পানিকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে তার জবাবে এই রং মারা হয়েছে।

গত জুলাই মাস থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলে আসছে। তবে গতকাল ছিল সেখানে সবচেয়ে সহিংস দিন।

পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গতকাল অন্তত ছয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এসময় বিরোধীদের সঙ্গে সরকারপন্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। থাই জাতীয় সংসদের আশপাশের এলাকায় এ সংঘর্ষ হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status