ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বঙ্গবন্ধু টি-২০ কাপের জার্সি উন্মোচন করল মিনিস্টার গ্রুপ রাজশাহী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 20 November, 2020, 2:08 PM

বঙ্গবন্ধু টি-২০ কাপের জার্সি উন্মোচন করল মিনিস্টার গ্রুপ রাজশাহী

বঙ্গবন্ধু টি-২০ কাপের জার্সি উন্মোচন করল মিনিস্টার গ্রুপ রাজশাহী

এ বছর প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০। বঙ্গবন্ধু টি-২০ কাপ এ আসন্ন আসরের জন্য জার্সি উন্মোচন করল মিনিস্টার গ্রুপ রাজশাহী। বৃহস্পতিবার ১৯ নভেম্বর, রাজধানীর গুলশানস্থ মিনিস্টারের হেড অফিসে জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহী’ টিম ও মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর পরিচালক এম এ রাজ্জাক খান রাজ, টিমের হেড কোচ জনাব সারওয়ার ইমরান, টিম ম্যানেজার সাবেক ক্রিকেটার হান্নান সরকার এবং টিমের খেলোয়াড়গণ।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর দলে রয়েছেন যেসব খেলোয়াড় মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপ রাজশাহী’ টিম ও মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর পরিচালক এম এ রাজ্জাক খান রাজ বলেন, “আমরা চেষ্টা করেছি বর্তমানে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে একটি উদ্যোমী দল তৈরী করার। উদ্বোধনী দিনেই আমাদের প্রথম খেলা বেক্সিমকো গ্রুপ ঢাকার সাথে। আমরা ২৪ তারিখ সবাইকে একটি ভালো উদ্ভোধনী খেলা উপহার দিতে চাই। আমাদের দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। আমরা আশা করি, তিনি মিনিস্টার গ্রুপ রাজশাহীকে সঠিকভাবে পরিচালনা করা আমাদের সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।“

টিম ম্যানেজার হান্নার সরকার বলেন, “মিনিস্টারকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য কেননা এ ধরনের উদ্যোগ আমাদের সামনে থাকা বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে। এছাড়াও ধন্যবাদ আমাদের কোচ সা্রওয়ার স্যারকে কারণ তার সাথেই প্লেয়ার ড্রাফটের আগে অনেক পরিকল্পনার মাধ্যমেই আমাদের মিনিস্টার গ্রুপ রাজশাহীর দলটি তৈরী করা হয়েছে। টি২০ তে অলরাউন্ডিং পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ, আর সেদিকেই লক্ষ্য রেখেই আমাদের দলটি তৈরী করা হয়েছে। আমি বিশ্বাস করি এই দলটির ভালো ক্রিকেট উপহার দেয়ার যোগ্যতা রয়েছে।‘’

এছাড়াও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত জানান, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই মিনিস্টার গ্রুপ এবং টিম অফিসিয়ালদের একটি তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে সামঞ্জস্যপূর্ণ দল তৈরী করার জন্য। আমরা প্রতি ম্যাচেই ভালো খেলে শিরোপার দিকে এগিয়ে যেতে চাই।“

উক্ত জার্সি উন্মোচন অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপ রাজশাহী’র ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত নাম ঘোষণা করা হয়। আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ এর উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status