ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে জঙ্গিবাড়ির খবর আসে রাজশাহী থেকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 20 November, 2020, 2:09 PM

সিরাজগঞ্জে জঙ্গিবাড়ির খবর আসে রাজশাহী থেকে

সিরাজগঞ্জে জঙ্গিবাড়ির খবর আসে রাজশাহী থেকে

রাজশাহী নগরীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখে অভিযান পরিচালনা করছে র‌্যাব-১২’র সদস্যরা।

র‌্যাব জানিয়েছে, নগরীর শাহমখদুম থানা মোড়ের একটি বাসা থেকে তাদের আটক করে র‌্যাব। এরা চারজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। এদের মধ্যে জেএমবির রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদও রয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, রাজশাহীতে আটক চারজনের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রাখা হয়। রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত অভিযানের ব্যাপারে পরবর্তীতে ঢাকায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার ওই বাড়ি ঘিরে রাখে র‌্যাব। বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে চারজন আত্মসমর্পণ করেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটি সিরাজগঞ্জের খায়রুল ইসলাম নামে এক ব্যক্তি কিনে নিয়েছেন। চারতলা নির্মাণাধীন বাড়িটির নিচতলায় কয়েকজন যুবক ভাড়া থাকতেন। রাতে সেখানে অপরিচিত লোকের আনাগোনা ছিল। যারা বাড়িটিতে বাস করতেন তাদের কয়েকজন বাড়ি লাগোয়া মুদিখানার দোকান চালাতেন। কেউ কেউ পাশের আলিফ-লাম-মীম ভাটার মোড়ে ভাজাপোড়া বিক্রি করতেন।

নগরীর শাহমখদুম থানার মোড়ের নৈশপ্রহরী সেন্টু জানান, রাত ১২টার দিকে র‌্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। রাত আনুমানিক ২টা পর্যন্ত অভিযান চলে। বেরিয়ে যাওয়ার সময় তারা চারজনকে সঙ্গে নিয়ে গেছে। এদের একজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ জানান, বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে চারজন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান।

সম্পাদনায়:  খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status