ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সালমানের সঙ্গে অভিনয় করতে চান সেই মুন্নি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 1:02 PM

সালমানের সঙ্গে অভিনয় করতে চান সেই মুন্নি

সালমানের সঙ্গে অভিনয় করতে চান সেই মুন্নি

বহুল আলোচিত বলিউড সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। সুপারস্টার সালমান খান অভিনীত এই সিনেমায় মুন্নি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান হার্শালি মালহোত্রা। আবারো সালমানের সঙ্গে অভিনয় করতে চান তিনি।

দীর্ঘদিন আড়ালে থাকলেও সম্প্রতি আবারো আলোচনায় এসেছেন হার্শালি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার কিছু ছবি। এতে হার্শালিকে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। তাদের ভাষায়, বড় হয়ে গেছে সেই ছোট্ট মুন্নি।

এদিকে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হার্শালি। অভিনয়ে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, আমি এমন একজন অভিনেত্রী হতে চাই যাকে সবাই চিনবে। ভালো চরিত্র পেলেই বড় পর্দায় ফিরব। আশা করছি খুব শিগগির পাব।’

‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পর অনেক প্রস্তাব ফিরিয়েছেন বলে জানান হার্শালি। এই অভিনেত্রী বলেন, ‘বজরঙ্গি ভাইজান সিনেমার পর অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি, এমনকি এর মধ্যে ভারতের দক্ষিণী সিনেমাও ছিল। কিন্তু সেগুলো মুন্নি চরিত্রের মতো সুন্দর ছিল না। লেখাপড়ার পাশাপাশি আমার শখের বিষয়টিও ঠিক রাখতে পারি। তাই লেখাপড়ার জন্য ভালো চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফেরাব না।

সালমানের সঙ্গে অভিনয়ের আগ্রহ জানিয়ে হার্শালি বলেন, ‘আমি সালমান আঙ্কেলের সঙ্গে আবারো অভিনয় করতে চাই। এছাড়া আরো যারা সুপারস্টার আছেন তাদের সঙ্গেও অভিনয় করতে আগ্রহী। যদি চরিত্র পছন্দ হয় তাহলে অন্য যে কোনো অভিনেতার সঙ্গেই কাজ করব।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status