ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নারী প্রযোজকের ৪২ লিটার বুকের দুধ দান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 12:58 PM

নারী প্রযোজকের ৪২ লিটার বুকের দুধ দান

নারী প্রযোজকের ৪২ লিটার বুকের দুধ দান

করোনায় বিপর্যস্ত পৃথিবী। এ সময়ে অসহায় মানুষগুলোকে দিন পার করতে হয়েছে খাবারের কষ্ট নিয়ে। এছাড়া খাবারের অভাবে শিশুদের দুধ পান করানো নিয়ে কষ্ট করেছেন মায়েরা? এগুলো নিয়ে ভেবেছেন বলিউডের নারী প্রযোজক নিধি পারমার হিরনন্দানি।

সেইসব মায়েদের দিনগুলো কেমন গেছে যারা খাবারের অভাবে শিশুদের দুধ পান করানো নিয়ে কষ্ট করেছেন? অনেকেই হয়তো এমন করে ভাবার সময় পায়নি। নিধি ভেবেছেন। ভেবে তিনি দারুণ এক উদ্যোগও নিয়েছেন। অসহায় সেইসব মায়েদের শিশুদের তিনি নিজের বুকের দুধ দান করেছেন।

‘সান্ড কি আঁখ’খ্যাত বলিউড প্রযোজক নিধি পারমার হিরনন্দানি। এ ছবির পরিচালক তুষার হিরনন্দানির স্ত্রী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিধি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শিশুপুত্রের জন্ম দেন তিনি। সন্তানের জন্মের পর থেকে তার বুকের দুধ প্রচুর পরিমাণে নিঃসৃত হত।

সন্তানের খিদে মেটার পরও অনেকটা দুধ বাড়তি থেকে যেত। প্রথম প্রথম তিনি তা ফ্রিজে সংরক্ষিত করে রাখতেন। কিন্তু সেই সংরক্ষণের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। আর নিধি তা নষ্ট করতে চাইছিলেন না। অনেকের কাছেই এই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। কিন্তু কেউ ফেসপ্যাক তৈরির পরামর্শ দিয়েছিলেন, কেউ আবার ঠাট্টার ছলে ঘর মোছার কথা বলেছিলেন।

এরপরই বুকের দুধ সম্পর্কে ইন্টারনেটে পড়াশোনা করেন বলিউড প্রযোজক। তখন তিনি দুধ দান করার কথা জানতে পারেন। নিজের গাইনোকলোজিস্টের কাছে পরমর্শ নিয়ে নিধি মুম্বাইয়ের খার এলাকার সূর্য হাসপাতালের মিল্ক ব্যাংকে বুকের দুধ দান করেছেন।

কিন্তু এর মধ্যেই লকডাউন শুরু হয়ে যায়। নিধি চিন্তিত ছিলেন নিজের ছোট্ট শিশুকে রেখে তিনি বাইরে গিয়ে বুকের দুধ দান করবেন কেমন করে? সেই সমস্যারও খুব শিগগিরিই সমাধান হয়ে যায়। হাসপাতালের পক্ষ থেকে বাড়িতে এসে সংরক্ষিত দুধ নিয়ে যাওয়া হয়।

এভাবেই এখনও পর্যন্ত ৪২ লিটার দুধ দান করেছেন নিধি। আর তাতে বহু অসহায় শিশুর ক্ষুধা মিটেছে। ভবিষ্যতেও সুযোগ হলে এই দানকাজ চালিয়ে যেতে চান বলিউডের এই নারী প্রযোজক। বাকি মায়েদের এবং হবু মায়েদেরও এই কর্মসূচির অঙ্গ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status