ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
১৫ বছরের ছোট তরুণের সঙ্গে যেভাবে সম্পর্ক হয় সুস্মিতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 20 November, 2020, 11:07 AM

১৫ বছরের ছোট তরুণের সঙ্গে যেভাবে সম্পর্ক হয় সুস্মিতার

১৫ বছরের ছোট তরুণের সঙ্গে যেভাবে সম্পর্ক হয় সুস্মিতার

বয়সে প্রায় ১৫ বছরের ছোট, পেশায় মডেল রহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের প্রেমের খবরটা আর নতুন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা তাদের প্রেম নিয়ে নতুন তথ্য দিলেন। জানালেন তাদের দু’জনের প্রেমটাও হয়েছিল এই সোশ্যাল মিডিয়া মারফৎ। অভিনেত্রী জানান, রহমানের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথম কথা হয় তার।

নিজের ইনবক্সে রহমানের একটি মেসেজ দেখতে পান সুস্মিতা। সেখান থেকেই শুরু কথোপকথন। তখনও তিনি ভেবে উঠতে পারেননি এ ভাবেই বয়সে ১৫ বছরের ছোট একটি ছেলের সঙ্গে তার জীবনের রূপকথার সূচনা হতে চলেছে। সুস্মিতা বলেন, আমি ভাবতে পারিনি রহমান আমার থেকে বয়সে ১৫ বছরের ছোট হয়েও এতটা পরিণত স্বভাবের একজন মানুষ হবে।

মানুষের গভীরতা আমার মন ছুঁয়ে যায়। আমি, রহমান এবং আমার দুই মেয়ে একটা টিমের মতো। সুস্মিতা কখনওই মনে করেন না, পূর্ণতা পেতে তার একজন পুরুষকে প্রয়োজন। বরাবরই ছক ভেঙে নিজের মতো করে বাঁচাতেই বিশ্বাসী সুস্মিতা।

তাই বয়সে ছোট প্রেমিককে নিয়ে কোনও কটাক্ষকেও গায়ে মাখেন না অভিনেত্রী। তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর অনেকেই বলেছিলেন, বলিউডে পা রাখার জন্য সুস্মিতার সঙ্গে সম্পর্ককে বলিউডে এগিয়ে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চান রহমান। কিন্তু এ সব কথাকে তোয়াক্কা না করেই একে অপরের ভালবাসায় বুঁদ হয়ে আছে তারা।

সম্পাদনায়:  খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status