ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বিয়ের দুই মাসের মধ্যেই গর্ভবতী, রহস্য ভাঙলেন পুনম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 20 November, 2020, 10:56 AM

বিয়ের দুই মাসের মধ্যেই গর্ভবতী, রহস্য ভাঙলেন পুনম

বিয়ের দুই মাসের মধ্যেই গর্ভবতী, রহস্য ভাঙলেন পুনম

শরীরী আবেদন দিয়ে বারবার পুরুষ মনে ঝড় তুলেছেন পুনম পাণ্ডে। বিতর্কিত সব মন্তব্যের জন্যও তিনি আলোচিত। বলা চলে সমালোচিত। গত দুই মাস আগে বিয়ে করেছেন তিনি। বিয়ের কিছুদিন পরই তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় ডায়েরি করেন।

যদিও খানিক পরই সেই অভিযোগ তুলে স্বামীকে নিয়ে বাসায় ফিরেছিলেন পুনম। এবার শোনা যাচ্ছে তিনি নাকি অন্তঃসত্ত্বা। বিয়ের দুই মাসের মধ্যেই গর্ভবতী হওয়ার খবরে পুনমকে নিয়ে অনেকেই ট্রল করছেন।

আসল ঘটনাটি অবশ্য খোলাসা করেছেন পুনম। চলতি বছরের সেপ্টেম্বরেই দীর্ঘদিনের বন্ধু শ্যাম বম্বেকে বিয়ে করেছিলেন। নভেম্বরে এসে গুঞ্জন ছড়িয়েছে তিনি গর্ভবতী। অনেকেই বলছেন প্রথম সন্তান জন্মের অপেক্ষায়ই দিন কাটছে তার। গোয়ায় বেড়াতে গিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বলেও শোনা গেছে।

সে দাবি একেবারে নস্যাৎ করে দিয়েছেন পুনম। ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন গুজব রটায় বিরক্ত তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার মতো কোনো সুখবর থাকলে নিজেই অনুরাগীদের জানাবেন বলে ঘোষণা দিয়েছেন পুনম।

সম্প্রতি গোয়ায় বেড়াতে গিয়ে অশ্লীল ভিডিও পোস্টের ঘটনায় আইনি গ্যাড়াকলে জড়ান এ মডেল-অভিনেত্রী। তার বিরুদ্ধে দু’টি এফআইআর হয়। এমনকি পুলিশ তাকে গ্রেপ্তারও করে। তবে অনলাইনে বিষয়টি নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হলে পুনমকে ছেড়ে দেয়া হয়।

সম্পাদনায়:  খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status