ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
হতাশা নিয়ে ঢাকা ছাড়লো নেপাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 10:00 PM

হতাশা নিয়ে ঢাকা ছাড়লো নেপাল

হতাশা নিয়ে ঢাকা ছাড়লো নেপাল

২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজ শেষে দেশে ফিরে গেছে নেপাল ফুটবল দল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় একটি চার্টার্ড বিমানে ঢাকা ছাড়েন তারা। তবে ম্যানেজার মধুসুদন উপাধ্যায় করোনা পজিটিভ হওয়ায় আইসোলেশনে বাংলাদেশেই আছেন। এদিকে নিজেদের ভুল শুধরে আগামীতে ভালো খেলার প্রত্যয় ফুটবলারদের। এ ছাড়া বাংলাদেশের আতিথেয়তারও প্রশংসা করেন তারা।

নানা সমস্যা নিয়েই বাংলাদেশে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসেছিল নেপাল। তাদের ফিরতে হচ্ছে একেবারে খালি হাতে, সিরিজ হারের হতাশা নিয়ে।

এবারের নেপাল দল ছিলো করোনা ও ইনজুরিতে জর্জরিত। সিরিজ শুরুর আগেই তাদের ৭ জন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় দল থেকে ছিটকে যান। এমনকি ঢাকায় পৌঁছার পর করোনা পজিটিভ হন আরেক ফুটবলার।

আর শেষ প্রীতি ম্যাচের আগে করোনা আক্রান্ত হন দলের ম্যানেজার মধুসুদন উপাধ্যায়। বর্তমানে ঢাকায় আইসোলেশনে রয়েছেন তিনি। তাই দলের সঙ্গে যাওয়া হয়নি তার। এদিকে, গোলরক্ষক কিরান লিম্বুও দলের সঙ্গে যাননি। আসছে মৌসুমে ভারতের আই লিগে খেলতে, মিনারভা পাঞ্জাব ক্লাবে যোগ দিতে তিনি গেছেন ভারতে।

সিরিজ হারলেও, এই দুই ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চায় নেপালের ফুটবলাররা।     

দেশটির ফুটবলার রানজিত ধিমাল বলেন, এই প্রীতি ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। পরবর্তীতে সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব।

এ ছাড়া বাংলাদেশের দর্শক ও আতিথেয়তারও প্রশংসা করেন নেপালি ফুটবলাররা।
 
বিক্রম লামা বলেন, খুব ভালো লেগেছে বাংলাদেশে খেলতে এসে। বিশেষ করে দর্শকদের ফুটবলের প্রতি এমন ভালো লাগা অবাক করেছে। নেপাল দলের সবার পক্ষ থেকে বাফুফে ও দর্শকদের অনেক ধন্যবাদ।
        
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status