ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
হাজী সেলিম ঠাঁই পেলেন ঢাকা মহানগর আ’লীগে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 9:56 PM

হাজী সেলিম ঠাঁই পেলেন ঢাকা মহানগর আ’লীগে

হাজী সেলিম ঠাঁই পেলেন ঢাকা মহানগর আ’লীগে

সম্মেলনের প্রায় এক বছর পর ৭৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।  ঘোষিত কমিটিতে রাখা হয়েছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমকে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

হাজী সেলিমকে এই কমিটিতে উপদেষ্টামণ্ডলীতে রাখা হয়েছে। তিনি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের বিগত কমিটিতে সদস্য ছিলেন। তার আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

হাজী সেলিম ছাড়াও নতুন এই কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিগত কমিটির সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে সদস্য রাখা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন- নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ কুমার রায়, শহীদ সেরনিয়াবাত, হাজী মো. সাহিদ, খন্দকার এনায়েত উল্ল্যাহ, মিজবাউর রহমান ভূইয়া রতন, আবদুস সাত্তার মাসুদ, সাজেদা বেগম, আওলাদ হোসেন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, হেদায়েতুল ইসলাম স্বপন।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status