ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 10:04 AM

রাজধানীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর মিরপুরে একটি ভবনের ছাদ থেকে পড়ে হালিমা (১৭) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কাফরুলের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার এসআই মো. আব্দুল জলিল এ ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, হালিমার বাবার নাম জালাল খান। তাদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়।

তিনি আরো জানান, কাফরুলের ৮ নম্বর রোডের শিশু কবরস্থান এলাকার একটি ছয় তলা ভবন থেকে হালিমা নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই জানান, ওই কিশোরী ভবনটিতে কেন গিয়েছিল, তা এখনও জানা যায়নি। এটি আত্মহত্যা না হত্যা, তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা আছে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status