ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 10:02 AM

রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

রাজধানীতে আগামী ছয় ঘণ্টা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে আকাশ পরিষ্কার অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

বুধবার সকাল ৭ টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭ টা থেকে আগামী ছয় ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ পরিষ্কার অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানী ও এর আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত হবে বিকেল ৫ টা ১২ মিনিটে।

সম্পাদনায়: খালেদ সুজন





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status