ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ সেকেন্ডেই খতম হবে করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 11:22 PM

৩০ সেকেন্ডেই খতম হবে করোনা

৩০ সেকেন্ডেই খতম হবে করোনা

বিশ্বে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ চলছে। এরই মধ্যে আক্রান্ত ও মৃত্যুতে অনেক দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে এখনো কোনো কার্যকর ভ্যাকসিন তৈরি হয়নি। এরইমধ্যে অনেকেই গবেষণা করে দাবি করছেন ভ্যাকসিন তৈরির।

তেমনই ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে মাউথওয়াশে মাত্র ৩০ সেকেন্ডেই খতম হবে করোনাভাইরাস! খবর জি নিউজের।

গবেষণায় বলা হয়, মাত্র ৩০ সেকেন্ডেই করোনাভাইরাসকে মেরে ফেলতে পারে মাউথওয়াশ। বলা হচ্ছে, স্যালাইভায় থাকা সার্চ কোভিডের লোড অনেকটাই কমিয়ে দিতে পারে মাউথওয়াশ। যদিও ওই পরীক্ষা হয়েছে ল্যাবেই। মাউথওয়াশের কার্যকারিতার ট্রায়াল এখনও হয়নি।

তবে প্রাথমিকভাবে মাউথওয়াশ মুখের লালায় থাকা করোনাভাইরাসের লোড কতটা কমাতে পারে তা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি বলে জানিয়েছে গবেষণা।

গবেষণায় আরও বলা হয়, যেসব মাউথওয়াশে ০.০৭ শতাংশ cetyl pyridinium chloride (CPC) থাকে সেইসব মাউথওয়াশ করোনা মোকাবিলায় ভালো কাজ দিচ্ছে। মাউথওয়াশের ক্ষমতা পরীক্ষা করতে ব্রিটেনের Dentyl নামে এক মাউথওয়াশ ব্যবহার করা হয়েছিল পরীক্ষাগারে। তবে ওই মাউথওয়াশের হিউম্যান ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হবে ২০২১ সালে।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status