ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি: জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 9:51 PM

আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি: জয়

আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি: জয়

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি।  ডিজিটাল বাংলাদেশ না থাকলে এটা সম্ভব হতো না। ডিজিটাল বাংলাদেশ না হলে এখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়তো।

তিনি বলেন, আমরা এখন খুব আনন্দিত যে, ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজস্ব পরিকল্পনায় করেছি।  এজন্য বাইরের কারও সহযোগিতা নিতে হয়নি। বাইরের কেউ আমাদের করে দেয়নি।

মঙ্গলবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ -এর ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয় বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি। এটাকে ১০ বছর ধরে বাস্তবায়ন করি। এটাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, টিটকারি করেছে যে, ডিজিটাল বাংলাদেশ কী?  সেটার লাভ আমরা আজকে পাচ্ছি।  এই বছরে পাচ্ছি।

তিনি বলেন, কোভিড ১৯ হোক, যাইহোক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা দেশের কাজ চালিয়ে যাব। ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা বাঙালি, আমরা নিজেরাই বাস্তবায়ন করেছি। এটা কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট কোম্পানি থেকে এসে, বিশ্বব্যাংক থেকে বাস্তবায়ন করেনি। এটা সম্পূর্ণ পরিকল্পনা, সম্পূর্ণ প্ল্যানিং, সম্পূর্ণ এমপ্লিমেনটেশন আমাদের নিজস্ব।
আমাদের চিন্তাধারায় করা, আমাদের নিজস্ব বাস্তবায়ন। আমরাই করেছি। আমরাই পারি। আমরাই করব।

প্রধানমন্ত্রী পুত্র জয় বলেন, করোনাভাইরাসের কারণে মার্চ থেকে আমি দেশে আসতে পারছি না। এখন আমরা ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছেন। আমাদের রাষ্ট্রের তিনটি প্রিন্সিপাল (মূলনীতি)  সবাইকে ধরে রাখতে হবে।  এখানে হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান, নাস্তিক সবার অধিকার আছে।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status