ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 9:44 PM

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন। আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় এবং মহানগরীর জনবহুল স্থানে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আবদুল আউয়াল জানান, আজ ঢাকার বিভিন্ন উপজেলাগুলো ছাড়াও মহানগরের কোর্ট এলাকা, সচিবালয়, মতিঝিল, হাতিরঝিল, উত্তরার আজমপুর, খিলক্ষেতসহ কয়েকটি এলাকায় জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য সচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়। এ সময় দরিদ্র শ্রেণির মানুষদের মধ্যে মোট ১ হাজার ৬০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

আবদুল আউয়াল আরও জানান, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১০০টি মামলায় ১০০ জন ব্যক্তিকে মোট ৩৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status