ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান উদ্ধোধন করলেন মেয়র এম এ তাহের
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 7:44 PM

লক্ষ্মীপুরে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান উদ্ধোধন করলেন মেয়র এম এ তাহের

লক্ষ্মীপুরে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান উদ্ধোধন করলেন মেয়র এম এ তাহের

পরিচ্ছন্ন শহর হিসেবে রুপান্তর করতে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। এসব কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে পৌর কর্মচারীদের সাথে নিয়ে ঝাড়ু হাতে সদর হাসপাতালের আঙ্গিনা পরিচ্ছন্নতায় নামেন আওয়ামীলীগের প্রবীন নেতা ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের মেয়র এম এ তাহের জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এসব কর্মসূচি গ্রহন করা হয়েছে। পরিস্কার শহর গড়ার লক্ষ্যে মাস ব্যাপী আমাদের পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে,প্রথমত সদর হাসপাতাল, পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পৌরসভার বিভিন্ন এলাকাসমূহ এর আওতায় থাকবে।

 তিনি বলেন, ইভটিজিং, মাদক নির্মুল ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুল গফফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র (১) কামাল উদিদ্দন খোকন, প্যানেল মেয়র (২) উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, জহিরুল ইসলাম শিমুল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুবসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবীবৃন্দ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status