ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
‘প্রেমের ফাঁদে ফেলে’ বিশেষ মুহূর্তের দৃশ্য ধারণ করতেন রাতুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 5:32 PM

‘প্রেমের ফাঁদে ফেলে’ বিশেষ মুহূর্তের দৃশ্য ধারণ করতেন রাতুল

‘প্রেমের ফাঁদে ফেলে’ বিশেষ মুহূর্তের দৃশ্য ধারণ করতেন রাতুল

তরুণীদের ‘প্রেমের ফাঁদে ফেলে’ একান্ত মুহূর্তের দৃশ্য তাদেরই মোবাইল ফোনে ধারণ করতেন ইয়াসির রাতুল নামে এক তরুণ। সুযোগ বুঝে ফোনটি চুরি করে ধারণ করা দৃশ্য প্রকাশের ভয় দেখিয়ে সেই সব মেয়ের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।

এমন অভিযোগে মো. ইয়াসির রাতুল (২২) নামে এই তরুণকে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলামোটর থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম শ্রেণি পর্যন্ত পড়া রাতুল প্রথমে মিরপুরে এক রাজনৈতিক নেতার বাড়িতে ‘টি বয়’ হিসেবে কাজ করতেন। পরে মোহাম্মদপুর রিংরোডে এক শোরুমে সেলসম্যানের চাকরি নেন। কিন্তু চাকরি ছেড়ে দিয়ে ‘যৌন ও ব্ল্যাকমেইলিংয়ের মতো’ অপরাধে জড়িয়ে পড়েন।

সিআইডি বলছে, প্রেমের ফাঁদে ফেলে সুন্দরী যুবতীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন রাতুল। এরপর সেই যৌনদৃশ্য ভিকটিমের মোবাইলে ধারণ করে মোবাইল নিয়ে পালিয়ে যেত। সেই মোবাইল বিক্রির আগে ভিকটিমের ভিডিও কন্টেন্ট এবং ফেসবুক আইডি নিজের দখল নিয়ে রাখতেন। সেটা দেখিয়ে দিনের পর দিন ওইসব তরুণীদের ব্ল্যাকমেইল করতেন।

রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সম্পাদনায়: খালেদ সুজন



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status