ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 2:24 PM

করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

করোনামুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে করোনামুক্ত হয়েছি। এখন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। দুঃসময়ে যারা প্রার্থনা করেছেন, সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এর আগে ৮ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় এই খবর। এর ফলে পিএসএলে অংশ নিতে পারেননি তিনি। প্লে অফের ম্যাচ খেলতে তামিম ইকবাল যেতে পারলেও রিয়াদকে থাকতে হয়েছে আইসোলেশনে।

এদিকে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও রিয়াদের খেলা নিয়ে সংশয় জাগলেও এখন অনেকটাই নিশ্চিত। জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status