ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মা হচ্ছেন ডিপজল কন্যা ওলিজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 9:52 AM

মা হচ্ছেন ডিপজল কন্যা ওলিজা

মা হচ্ছেন ডিপজল কন্যা ওলিজা

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। সোমবার (১৬ নভেম্বর) ওলিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তার বাবা মনোয়ার হোসেন ডিপজল, মা ও তার স্বামী অর্পণ উপস্থিত ছিলেন।

সবার কাছে দোয়া প্রার্থনা করে ওলিজা রাইজিংবিডিকে বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে। আমি সুস্থ আছি। সবার দোয়া প্রার্থনা করছি।’

ওলিজা ২০১৮ সালের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। গত বছর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি।

মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status