ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অপরাধে ২ যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 1:23 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 November, 2020, 1:24 PM

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অপরাধে ২ যুবক আটক

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অপরাধে ২ যুবক আটক

পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তঃনগর ‘মহানগর গোধূলি’ ট্রেনে পাথর ছোড়ার অপরাধে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদের আটক করে রেলওয়ে থানা পুলিশ।

আটক দুই যুবক হলেন- আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের সুমন মিয়ার ছেলে আলাউদ্দিন (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)।

রেলওয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে আন্তঃনগর গোধূলি ট্রেন আখাউড়া স্টেশন যাত্রা বিরতি করে। এর পর ঢাকার উদ্দেশ্য ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকা ক্রসিংয়ের সময় ওই দুই যুবক মহানগর গোধূলি ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ সময় স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ হাতেনাতে তাদের আটক করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আযম যুগান্তরকে জানান, চলন্ত ট্রেনে পাথর ছোড়া মারাত্মক অপরাধ। এতে যেমন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে তেমনি বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ রকম কোনো দুষ্কৃতকারীকে দেখা মাত্র যেন তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।

আটক দুই যুবককে রেলওয়ের আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status