ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 10:33 PM

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০২ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সুমন দাস (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকেন। তবে অপর আরোহীর নামপরিচয় জানা যায়নি।

কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিগন্যাল থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুত রেল লাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status