ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচনের রাতে হোয়াইট হাউসে পার্টি করবেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 10:24 PM

নির্বাচনের রাতে হোয়াইট হাউসে পার্টি করবেন ট্রাম্প

নির্বাচনের রাতে হোয়াইট হাউসে পার্টি করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাতে তার দলীয় সমর্থকদের নিয়ে হোয়াইট হাউসে পার্টি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র কালেইগ ম্যাকেনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পের পার্টি ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে করোনাভাইরাসের হুমকির কারণে শহরটির মেয়র এই উৎসব বন্ধ করে দেন।  
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ডিসির মেয়র নগরীতে ৫০ জনের বেশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন হোয়াইট হাউসের পূর্ব কক্ষে ৪০০ জনের মতো অতিথি যোগ দিতে পারে; যা ওয়াশিংটন ডিসির আইনের কোনো বিষয় নয়।

এর আগে শুক্রবারে ট্রাম্প উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘মেয়র নগরী বন্ধ করে দিয়েছেন। ফলে হোটেলে উৎসব করতে পারবেন কি না, এ নিয়ে তিনি নিশ্চিত নন। উৎসবের স্থল স্থানান্তর করার জন্য তিনি ভাবছেন।’

হোয়াইট হাউস এলাকা ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে। তবে নগরের মেয়রের নির্দেশ হোয়াইট হাউসের বেলায় প্রযোজ্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার দলীয় প্রচারে হোয়াইট হাউস ব্যবহার করেছেন। রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের সময়েও হোয়াইট হাউসের আঙিনা ব্যবহার করে সমাবেশ করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status