|
হাম: আরো ১১ শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাম: আরো ১১ শিশুর মৃত্যু দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের লক্ষণ নিয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। বাকি ৯ জনের মধ্যেও হামের উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫৮ জন ঢাকায় মারা গেছেন; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া ২ জন বরিশাল বিভাগের। উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩ জন করে মারা গেছে সিলেট ও ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জন হাম আক্রান্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৬৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ৯ জন ভর্তি হয়েছেন রংপুরে। এ নিয়ে দেশে ৭ হাজার ৯২৯ জনের শরীরে হামের সংক্রমণের বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। আর হামের লক্ষণ নিয়ে মোট ৫৬ হাজার ৫৮৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সেনবাগে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, পাশে মিলল সেনাবাহিনীর পোশাক
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
