ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্প হেরে গেলে সহিংসতার আশঙ্কা
জিল্লুর রহমান
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:08 PM

ট্রাম্প হেরে গেলে সহিংসতার আশঙ্কা

ট্রাম্প হেরে গেলে সহিংসতার আশঙ্কা

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন নির্বাচনের দিনে এই সহিংসতা হতে পারে, এমনকি তার পরেও সহিংসতা চলতে পারে।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না।


বুধবার সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, নির্বাচনে হেরে গেলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, “কী হয় তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।”


আমেরিকার পোর্টল্যান্ডের ডেমোক্র্যাটিক সোশালিস্টের কো-চেয়ারপারসন অলিভিয়া কাতবি স্মিথের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট লিখেছে, শক্তিমানরা যতক্ষণ পর্যন্ত হুমকি অনুভব না করে ততক্ষণ পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায় না। জনগণ তখন সহিংসতার ভাষা বেছে নিতে পছন্দ করেন।


আশঙ্কা করা হচ্ছে দুপক্ষের উগ্রবাদী কর্মীরা অরিজোনের পোর্টল্যান্ডে নির্বাচনের দিন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে পারে। এই পোর্টল্যান্ডে দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এবং পোর্টল্যান্ড মার্কিনিদের বিভক্তির প্রতীকে পরিণত হয়েছে।


নির্বাচনের আগে অস্ত্র বিক্রি বেড়েছে।  


মেম্বার অনলি সারভাইভালিস্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ড্রিউ মিলার বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে না তবে প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকালে দেখা যাবে যে, কিছু গুরুত্বপূর্ণ ও নিচু পরিচয়ের মানুষ গুপ্তহত্যার শিকার হয়েছে এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক্ষেত্রে আমি বহু মানুষকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার আশঙ্কা করতে দেখেছি।”


নির্বাচনের প্রচারণা সভাগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘৃণা ছড়ানোর কিছু বক্তব্য দিয়েছেন যা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে উগ্র শ্বেতাঙ্গদের উসকে দিতে পারে। এছাড়া, নির্বাচনের আগ মুহূর্তে আমেরিকায় বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি বেড়ে গেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেককেই গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করতে হয় দেখা যাচ্ছে। ফলে এ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের মধ্যে দিন দিন উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status