ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজ দেশে ফিরলেন প্রেমের টানে আসা সেই তরুণী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 6:49 PM

নিজ দেশে ফিরলেন প্রেমের টানে আসা সেই তরুণী

নিজ দেশে ফিরলেন প্রেমের টানে আসা সেই তরুণী

বাংলাদেশি যুবকের প্রেমের টানে ১৮ মাস আগে কৃষ্ণা নামে এক তরুণী ভারত থেকে পালিয়ে আসেন। অবশেষে সোমবার নিজ দেশে ফিরে গেছেন সেই তরুণী।

এদিন বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা কৃষ্ণাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন বলেন, বাগেরহাটের আকবার মোল্লা নামে এক যুবকের প্রেমে পড়ে ১৮ মাস আগে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে চলে আসেন কৃষ্ণা। পরে আকবরের সঙ্গে তার বিয়ে হয়। একপর্যায়ে ভারতীয় পুলিশের কাছে অপহরণ মামলা করেন কৃষ্ণার বাবা। পরে বাংলাদেশ পুলিশ তার খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজসেবা সংস্থার হেফাজতে রাখে। আইনি প্রক্রিয়া শেষে কৃষ্ণাকে ভারতে নিজ পরিবারের কাছে পাঠানো হয়।

এ সময় বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সাবেদার আশরাফ আলীসহ এনজিওটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status