ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাকে শেষ বিদায় জানিয়ে ফিরে যাচ্ছেন শ্রাবন্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 5:26 PM

মাকে শেষ বিদায় জানিয়ে ফিরে যাচ্ছেন শ্রাবন্তী

মাকে শেষ বিদায় জানিয়ে ফিরে যাচ্ছেন শ্রাবন্তী

অসুস্থ মায়ের টানে দেশে ফিরেছিলেন। হাসপাতালে ভর্তি মায়ের সেবা করারও সুযোগ পেয়েছেন। তবে সুস্থ মাকে নিয়ে বাসায় ফেরার সৌভাগ্য হয়নি অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীর। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ অক্টোবর রাতে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তী মা মাহমুদা সুলতানা।

মাকে শেষ বিদায় দিয়ে বাকিসব পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন শেষে আবারও আমেরিকায় ফিরে যাচ্ছেন এই অভিনেত্রী।

শ্রাবন্তী জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। সঙ্গে যাবে তার সন্তানেরাও।

এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘এবার যে বেদনা নিয়ে দেশ ছাড়ছি এমনটা আরও কখনোই হয়নি। যখন এসেছিলাম তখন মনে কষ্ট ছিলো। কিন্তু মা বেঁচে ছিলেন। এখন ফিরে যাচ্ছি মাকে চিরতরে বিদায় জানিয়ে। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘মন ভালো নেই। মায়ের মৃত্যুর পর কিছু আনুষ্ঠানিকতা রক্ষা করতে হয়েছে। গ্রামের বাড়ি বগুড়াতেই ছিলাম। কয়েক দিন হলো ঢাকায় এসেছি। ইচ্ছে থাকলেও অনেকের সঙ্গে দেখাও করতে পারিনি।’

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ইপশিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে।

এছাড়া ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন এ অভিনেত্রী। তবে দীর্ঘদিন ধরে শোবিজে আলোচনার বাইরে রয়েছেন।

বর্তমানে তিনি দুই কন্যা নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। প্রয়োজনে দেশে আসেন। ফিরে যান কাজ শেষ করে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত
      


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status