ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হ্যালোইনে বলিউড সুন্দরীদের ভয়ংকর সাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 4:46 PM

হ্যালোইনে বলিউড সুন্দরীদের ভয়ংকর সাজ

হ্যালোইনে বলিউড সুন্দরীদের ভয়ংকর সাজ

প্রতি বছরই পালন করা হয় হ্যালোইন উৎসব। এবারো এর ব্যতিক্রম হয়নি। তবে চলতি মহামারি পৃথিবীতে এখনো বহমান থাকার কারণে এবার হ্যালোইন উৎসব জাঁকজমকভাবে পালন হলো না। তাইতো হলিউড কিংবা বলিউডের তারকাদের এবারের হ্যালোইন ঘরেই পালন করতে দেখা গেছে। ঘরে বসেই তারা মনের মতো সেজেছেন। ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ছবি শেয়ার করেছেন সোনম কাপুর, ভূমি পেডনেকার এবং অ্যামি জ্যাকসনের মতো বলিউড সুন্দরীরা। এবছরও মেরিলিন মনরোর মতো কস্টিউমে দেখা গেছে সোনমকে। স্বর্ণকেশী চুলের সঙ্গে অসাধারণ সেই লুকের শুধু ছবিই না, মেকআপের ভিডিও টিউটোরিয়ালও তৈরি করে শেয়ার করেছেন অনিল কাপুরের মেয়ে।

অন্যদিকে ভূমি পেডনেকরের হ্যালোইন সাজ খুব সাদাসিধে হলেও তার চোখের উপর অসাধারণ মেকাপের ব্যবহার নজর কেড়েছে সবার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই মেকআপকে চলমান ২০২০ সালের সঙ্গে তুলনা করেছেন তিনি। মানে ভয়াবহ!

আর অ্যামি জ্যাকসন ইন্টারনেটে ঝড় তুলেন প্রিসিলা প্রিসলির পোশাক পরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সাজে রাতের ঘরোয়া ডিনারের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সবার মত আমিও ঘরে বসে হ্যালোইন পালন করছি।’


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status