এক মাস পেরিয়ে যাওয়ার পরও আবার সেই বিতর্কিত ঘটনার রেশ টানলেন রবি শাস্ত্রী। গাভাস্কারের সেই মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আনুশকা শর্মা যদি সেই কথায় অপমানিত হন তাহলে তার প্রতিক্রিয়া দেওয়ার ন্যায্য অধিকার রয়েছে। তবে গাভাস্কার যাই মনে করুন, আমি কখনো এতটা নীচে নামতে পারতাম না’।