ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামীর সঙ্গে কানাডায় স্থায়ী হচ্ছেন তমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 1:08 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 November, 2020, 1:33 PM

স্বামীর সঙ্গে কানাডায় স্থায়ী হচ্ছেন তমা

স্বামীর সঙ্গে কানাডায় স্থায়ী হচ্ছেন তমা

চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে কয়েকদিন আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে। তমা মির্জা স্বামীকে ডিভোর্স দিয়েছেন! যা ছিলো সম্পূর্ণই ভুল। এমন খবরে অন্য সবার মতো নিজেও অবাক হন এ নায়িকা।

কেউ তার ও তার স্বামীর আইডি হ্যাক করে সেখানে এক পোস্টে বিচ্ছেদের এমন খবর প্রচার করে। পরে আইডি উদ্ধার করে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন তমা মির্জা। বলেছেন, স্বামীর সঙ্গে তার চমৎকার সময় কাটছে। তার সঙ্গে কানাডায় স্থায়ী হচ্ছেন।

এ লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছেন। দেড় বছর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীর সঙ্গে তমার বিয়ে হয়। এরপর থেকেই কানাডায় পাড়ি দেয়ার পরিকল্পনা শুরু করেন এ নায়িকা।

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘বিয়ের পর থেকেই প্রস্তুতি নিচ্ছি কানাডা যাওয়ার; কিন্তু নানা কারণে বিলম্ব হচ্ছে। করোনাকাল শুরু হওয়ায় পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়। করোনায় আমিও আক্রান্ত হয়েছিলাম, এখন সুস্থ আছি। কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেলেন। তখন আমার স্বামী ঢাকায় আসেন। ইচ্ছা ছিলো নভেম্বরের প্রথম সপ্তাহেই যাওয়ার; কিন্তু কানাডায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সে দেশে শুধু পাসপোর্টধারীরাই যেতে পারবে।

তবে আমার স্বামীর কারণে হয়তো আমিও যেতে পারব। তাই আগামী জানুয়ারিতেই যাওয়ার পরিকল্পনা করেছি।’ এদিকে অভিনয় শুরু না করলেও দেশটিভির ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের অনুষ্ঠানটির উপস্থাপনা নিয়মিত করছেন তমা। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ, ডাবিংয়ের কাজ বাকি আছে। এছাড়া শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দুটির শুটিং অর্ধেক বাকি আছে।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status