ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শামা ওবায়েদসহ বিএনপির ৩ নেতা করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 12:40 PM

শামা ওবায়েদসহ বিএনপির ৩ নেতা করোনায় আক্রান্ত

শামা ওবায়েদসহ বিএনপির ৩ নেতা করোনায় আক্রান্ত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ৩১ অক্টোবর সন্ধ্যায় শামা ওবায়েদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর পর থেকে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ ছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০ অক্টোবর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। রোববার রাতে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জুয়েল। আবদুল কাদির ভূঁইয়া জুয়েল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status